সালাহ করোনা আক্রান্ত

জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে বরং বিপদেই পড়ে গেলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেড সালাহ। করোনা পজিটিভ হয়েছেন মিশরীয় এই ফরোয়ার্ড। শুক্রবার (১৩ নভেম্বর) তার সংক্রমণের খবর নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।

করোনায় আক্রান্ত হলেও সালাহর মাঝে কোনও উপসর্গ নেই। মিশরীয় ফুটবল সংস্থাটি জানিয়েছে, ‘জাতীয় দলের নমুনা নেওয়ার পরই জানা গেছে, আমাদের সালাহ করোনা পজিটিভ। তবে তার মাঝে কোনও উপসর্গ নেই। বাকি সদস্যদের ফলাফল অবশ্য করোনা নেগেটিভ এসেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.