মাস্কহীন মানুষগুলো তো নগ্ন : বিল গেটস

যারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান না, বা মাস্ক পরতে চান না তাদের একেবারে নগ্নবাদী অ্যাখ্যা দিলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে এখন মাস্ক-বিরোধী আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এটা যে ভয়াবহ সে কথাই মনে করিয়ে দিয়ে বিল এক সাক্ষাৎকারে একথা বলেন।

ব্য়াপারটি ব্যাখ্যা করতে গিয়ে জানান, করোনাকে সাধারণ ঠাণ্ডা লাগা বা সর্দি-কাশি-জ্বরের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধরনের রোগীরা মাস্ক না পরলে তবু চলে যায়। কিন্তু একজন করোনারোগীকে মাস্ক পরতেই হবে।

এমনকী, যার এখনও এই রোগ হয়নি প্রতিরোধক ব্যবস্থা হিসেবে তারও মাস্ক পরা জরুরি।

তিনি স্পষ্ট বলে দিয়েছেন, মাস্ক পরলে করোনার হাতে মৃত্যু এড়ানো সম্ভব। প্রসঙ্গত, বিল গেটস করোনা টিকার জন্য বিপুল অর্থ দান করেছেন। সূত্র : বিজনেস ইনসাইডার ও জি নিউজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.