বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার প্রতি সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সূত্র : বাসস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.