নথি এলে হাজী সেলিমের দুর্নীতি মামলার শুনানি

বিচারিক আদালত থেকে নথি আসলেই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলা পুনরায় হাইকোর্টে আপিল শুনানির দিন ধার্য হবে।

শুনানির দিন ধার্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

এর আগে ৯ নভেম্বর হাজী সেলিমের মামলাটি হাইকোর্ট দ্রুত শুনানির জন্য  কার্যতালিকাভুক্ত করতে উপস্থাপন  করা হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.