জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। এ রহস্য খুঁজে বের করতে হবে নতুন প্রজন্মের জন্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.