কুষ্টিয়া জেলা নাগরিক ঐক্যের কমিটি গঠিত

আজ ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার মোঃ ইবাদত আলীকে আহবায়ক এবং খান এ করিম অকুলকে সদস্য সচিব করে নাগরিক ঐক্য, কুষ্টিয়া জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন এবং ঘোষণা করা হয়েছে। রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের আহবায়ক মাহমুদুর রহমান মান্না কুষ্টিয়া জেলা শাখার নব ঘোষিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আলী, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে ।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.