এএসপি শিপন হত্যা: মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেফতার

রাজধানীর আদাবরে কর্মচারীদের মারধরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় ডা. আব্দুল্লাহ আল মামুন নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। ডা. আব্দুল্লাহ আল মামুন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার।

এর আগে এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় তার বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন। এ মামলায় চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মামলায় মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় (৩৫), কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন শেফ মাসুদ (৩৭), ওয়ার্ড বয় জুবায়েত হোসেন (১৯), ওয়ার্ড বয় তানভীর হাসান (১৮), ফার্মাসিস্ট তানিফ (২০), ওয়ার্ড বয় সঞ্জীব চৌধুরী (২০), ওয়ার্ড বয় অসীম চন্দ্র পাল (২৪), ওয়ার্ড বয় লিটন আহাম্মদ (১৮) ও ওয়ার্ড বয় সাইফুল ইসলাম পলাশ (৩৫)।

গত ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরের পর মারা যান আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.