সম্প্রতি ঢাকার এয়ারপোর্ট রোডে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেনণ্টস ফোরাম ছাত্রদের ফি কমানোর জন্য মানব্বন্ধন করেছে , তারা বলেছে করোনার কারণে অভিবাবকদের আয় রোজগার অনেক কমে গেছে ,এই সময়ে বেশীরভাগ অভিবাবকদের তাদের সন্তানদের স্কুলের ফি দেয়া সম্ভব নয় , পেরেণ্টস ফোরামের অন্যতম নেতা তমজিদুল ইসলাম শুদ্ধস্বর ডটকমকে জানান আমরা সরকারকে এ বিষয়ে অবহিত করেছি কিন্তু তাদের কাছ থেকে সেরকম কোন সাড়া পাইনি , তিনি বলেন স্কুল কতৃপক্ষকেও আমরা আমাদের এই উচ্চ ফি দেয়ার অক্ষমতার কথা জানিয়েছি কিন্তু তারা এই ফি কমাতে রাজী হয়নি । তিনি বলেন করোনার কারনে অনেক অভিবাবকদের আগের তুলনায় আয় কমে গেছে , বিশেষ করে যারা বেসরকারি অফিসে চাকুরীজীবী । তিনি বলেন আমরা বাধ্য হয়ে সরকার এবং স্কুল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মানব্বন্ধন করেছি , আগামী ১৪ ই নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আবার মানববন্ধন করবো । জনাব ইসলাম বলেন আশা করি সংিলষ্ট কতৃপক্ষ আমাদের ন্যায়সঙ্গত দাবীটি বিবেচনায় নেবেন ।
শুদ্ধস্বর/আইপি

