সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার নাগরিক ঐক্য মানব্বন্ধন এবং বিক্ষোভ করবে নাগরিক ঐক্য , এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ব্যাপক উপস্থিতি ঘটানো হবে বলে দলীয় সুত্র থেকে জানা গেছে । নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এক বার্তায় সর্বস্তরের জনগণকে মানব্বন্ধনে যোগ দিয়ে ধর্ষকদের যথাযথ বিচারের আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়েছেন । তিনি দলীয় নেতাকর্মীদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে নয়টার মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন । শুদ্ধস্বর/বিটি

