সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মোসলেম উদ্দিন আর নেই

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৩টায় তিনি ইন্তেকাল করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মোসলেম উদ্দিন আজ বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার প্রথম জানাজার নামাজ আজ (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর গ্রামের বাড়িতে ওনার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

পটুয়াখালীতে জন্মগ্রহণকারী আইনজীবী মোসলিম উদ্দিন বিগত চারদলীয় জোট সরকারের আমলে সহকারী এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.