লন্ডনের সাউথহল এলাকায় বিস্ফোরণে ধ্বসে পড়ল বাড়ি, মৃত কমপক্ষে ২ জন

লন্ডনের ‘পাঞ্জাব’ বলে পরিচিত সাউথহল এলাকায় বিস্ফোরণের জেরে ধসে পড়ল একটি বাড়ি। এর ফলে কমপক্ষে ২ জনের মৃত হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা গিয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি শিশু-সহ ১৬ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম লন্ডন (London) -এর সাউথহলে ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবীদের বসবাস। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ সাউথহল (So sutruthall) -এর কিং স্ট্রিটের একটি সেলুন ও মোবাইলের দোকানে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর ফলে দোকান দুটি যে বাড়িতে ছিল সেটি ভেঙে পড়ে। পরে খবর পেয়ে দমকল দপ্তরের কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি একটি শিশু-সহ পাঁচজনকে উদ্ধার করে। ওই বাড়িটির পাশ থেকে আরও ১৬ জন মানুষকেও নিরাপদ স্থানে সরিয়ে হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা দেখার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.