শেভিং ফোম ও বডি স্প্রে’র বোতল বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীতে শেভিং ফোম ও বডি স্প্রে’র বোতলে বিস্ফোরণে দোকান মালিকসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর থানার বেঁড়িবাধ চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙ্গারি দোকানে পরিত্যক্ত বোতলগুলো হাইড্রোলিক মেশিন দিয়ে চাপ দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিষয়টি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ নিশ্চত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরের দিকে চাঁদ উদ্যানের আগে বেঁড়িবাধ তিন রাস্তার মোড় এলাকায় একটি ভাঙ্গারির দোকানে এই বিস্ফোরণ ঘটে। এতে ৫ থেকে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিত্যাক্ত শেভিং ফোম, বডি স্প্রেসহ বিভিন্ন পণ্যের কৌটা বা বোতল সংগ্রহ করে সেগুলোকে ভাঙ্গার জন্য হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেশার (চাপ) দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে ওই ভাঙ্গারি দোকানের মালিক হালিমসহ তার দোকানের দুই কর্মী এবং পাশের ওয়েলডিং দোকানের ৩ কর্মী দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.