„মডার্না“  ইউরোপীয় ইউনিয়নের প্রতি করোনার ভ্যাকসিন এর  বাজারজাত করার  আবেদন করছে

 

 

 

আমেরিকান বায়োটেকনোলজি সংস্থা  মডার্না  একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে   MRNA -1273, সংস্থার করোনার ভ্যাকসিন ,  ইএমএ (IMA)  কেন্দ্রিয়ায়িত প্রক্রিয়ার অংশ হিসাবে বিপণনের অনুমোদনের জন্য আবেদনপত্র  পেশ করার জন্য উপযুক্ত  বলে ঘোষণা দেয় ।

 

কোভিড –১৯  ভ্যাকসিন

ZD1222 এবং BNT162b2 এর পরে,  MRNA -1273  এখন   EU  তে  হবে  অনুমোদিত তৃতীয় করোনার ভ্যাকসিন ।

করোনার ভ্যাকসিন  এর আবেদন  প্রার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে ৩০,০০০ অংশগ্রহণকারী সহ  „COVE“  নামক প্লাসবো নিয়ন্ত্রিত তৃতীয় পর্যায়ের স্টাডিতে (NCT 04470427) পরীক্ষা করছে।  „মডার্না“র    মতে, ইতিমধ্যে ২২,১৯৪ বেশি অংশগ্রহণকারীরা  তাদের দ্বিতীয় টিকা গ্রহণ করেছে।

 

 

ভ্যাকসিন উন্নয়নের সাতটি  ধাপ :

 

(১). ভাইরাসের  বিশ্লেষণ করা:  এটার  সাথে  কি কি  সংযোগ করলে  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে  সাহায্য করবে।  .

(২). ভাইরাস  এর  নকশা : এটিতে কোন ভাইরাস এবং কোন কোন সংযোজকগুলি থাকা  উচিত  তা  নির্দিষ্ট করা I

(৩). জন্তুর উপর পরীক্ষা করা।

(৪)  নিজেদের  ইচ্ছায়   রাজি  হওয়া  লোকদের উপর  পরীক্ষা  করা

(৫).বৃহত্তর  আকারে  তৈরি করার প্রস্তুতি  শুরু করা যাতে করে  প্রচুর পরিমানে ভ্যাকসিন

পাওয়া  যায়।

(৬).  অনুমোদন প্রক্রিয়া  চূড়ান্ত  করা।

(৭).  জনগণের কাছে সরবারাহ  করার প্রথা নিশ্চিত করা।

 

ভ্যাকসিনের মধ্যবর্তী ফলাফল ইতিবাচক।

 

প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের একটি অন্তর্বর্তী বিশ্লেষণ ইঙ্গিত করে যে MR NA -1273  সমস্ত বয়সের  অংশগ্রহণকারীগণ সাধারণত  কোনো “সাইড ইফেক্ট ”  ছাড়াই   ভালভাবে সহ্য করেছেন  এবং সারস- কোভিড  -২  এর একটি দ্রুত এবং  শক্তিশালী প্রতিরোধের প্রতিক্রিয়া গ্রহন   করতে সংক্ষম  হয়েছেন।  ১৮ থেকে ৫৫ বছর  বয়সের মধ্যে,   টাইটারগুলিকে ১০০% নিরপেক্ষ রেট দেওয়া হয় এবং ক্লিনিকাল পর্যায় এর জন্য নির্বাচিত ১০০ গ্রামের একটি মাত্রায় জ্যামিতিক মানে অভেদ্য অ্যান্টিবডি  সংক্রমণের সিরিজের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এই ভ্যাকসিনটি সমস্ত বয়সের ক্ষেত্রে  Th1 এবং প্রভাবশালী  সিডি-৪ কোষে  ইতিবাচক  প্রতিক্রিয়া  জাগায়।

 

„মডার্না“  বোর্ডের চেয়ারম্যান স্টাফেন ব্যানসেল  বলেন   “আমরা নিয়ামকগণের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন বিকাশের জন্য  দৃঢ়  প্রতিজ্ঞ এবং আমরা ই.এম.এ´র  (IMA) সাথে আমাদের চলমান সংলাপ চালিয়ে যাব। „মডার্না“ ২০২১ সাল থেকে বিশ্বজুড়ে প্রায় ৫০০ মিলিয়ন  ভ্যাকসিন উৎপাদন   করতে সক্ষম – এবং সম্ভবত প্রতি বছর  এর উৎপাদন   বাড়িয়ে  ১ বিলিয়ন  ভ্যাকসিনের ডোজ  তৈরি  করতে সক্ষম হবে।  .

মাহবুবুল হক/ শুদ্ধস্বর ডটকমের জার্মান প্রতিনিধি ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.