ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চালু ২৯ অক্টোবর

ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট ২৯ অক্টোবর চালু হবে।  বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২৯ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করবে।  আর ১ নভেম্বর থেকে ঢাকা- কলকাতা ও  ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে  নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীরা বিমান সেলস সেন্টার,  মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং  ট্রাভেল এজেন্টের মাধ্যমে  টিকেট ক্রয় করতে পারবেন। কোভিড সংক্রান্ত  শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.