বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে প্রধান বিচারপতি বলেন, `প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।`
তিনি আরও বলেন, `ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।`
জ্যেষ্ঠ এই আইনজীবী মৃত্যুতে প্রধান বিচারপতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

