ফ্রান্সে আবার লকডাউন, কঠোর বিধিনিষেধ আরোপ

আজ সন্ধ্যায় ফ্রান্সের রাষ্ট্রপতি করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের ধরণ অনুযায়ী দ্বিতীয় ধাপের (second flow) যুদ্ধে সারা ফ্রান্সে পুনরায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। * সাধারণ মানুষ কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। ছোট ব্যবসায়ীদের মাসিক 10 হাজার ইউরো পর্যন্ত সহযোগিতা করা হবে। যাদের কাজের চুক্তিপত্র আছে তারা কাজ না করেও সরকারের কাছ থেকে বেতন পাবেন। * স্বাস্থ্যবিধি মেনে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস সমূহ খোলা থাকবে, স্কুল কলেজ খোলা, চিকিৎসা সহ সকল জরুরি সেবা স্বাভাবিক থাকবে, খাবার কিনতে যাওয়া যাবে। যে কোন অনুমদিত প্রয়োজনে বাহিরে গেলে সত্যায়ন পত্র (attestation) সাথে নিয়ে যেতে হবে। * এদিকে শপিং সেন্টার, রেস্টুরেন্ট, পারিবারিক অনুষ্ঠান, বাহিরে গণ জমায়েত সহ সকল অপ্রয়োজনীয় দোকান বা অফিস আগামী শুক্রবার হতে বন্ধ থাকবে। * ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন বাঁচাতে, করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীদের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে জানান।

রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.