ফের লকডাউনে মালয়েশিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে ২ সপ্তাহের জন্য নতুন করে শর্ত সাপেক্ষ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

দেশটির রাজধনী কুয়ালালামপুর, পুত্রজায়া, সেলাঙ্গর ও সাবাহ রাজ্য নতুন করে এই আরএমসিওতে আওতাভুক্ত হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সিনিয়র মন্ত্রী দাতু সেরী ইসমাইল সাবরি ইয়াকুব।

তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সুপারিশ জমা হওয়ার পর এই লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে কলকারখানা স্বাভাবিক নিয়মে চললেও ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা এবং সামাজিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়া নিষিদ্ধ। তবে মালিকদের কাছ থেকে অনুমতি পত্র নিয়ে সাধারণ শ্রমিকরা যে কোন জেলায় যেতে পারবেন। তবে রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে কি না সে বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.