আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে ফলাফল মেনে নেবেন ট্রাম্প। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, ‘নির্বাচনে যদি পরাজিত হই তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো।’
তবে জাল ভোট নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনী জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের এগিয়ে থাকার আভাস মিলেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা ও নানা কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের এবার পরাজয়ের কথা বলছেন মার্কিন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নির্বাচনে পরাজিত হলে মেনে নেবেন বলে অভিমত প্রকাশ করে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। সঠিকভাবে ভোট গণনা করতে হবে। নির্বাচনে পরাজিত হলে আপনি কি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন?
এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইয়েস, আই উইল। তবে আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক।’ অপরদিকে ফেডারেল নির্বাচন কর্মকর্তারা বলেন, ‘ভোট জালিয়াতির কোনো আশঙ্কা নেই। মার্কিন নির্বাচন নিয়ে ন্যাট সিলভার ফাইভ থার্টিএইট ডটকমের ব্লগ সম্প্রতি এক জরিপের ফল প্রকাশ করেছে।’

