আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০ টায় তার করোনা পজেটিভ রির্পোট দেয়া হয়।
এ বিষয়ে শুক্রবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারী মো. নুর খার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ অক্টোবর স্যারের ১০০ ডিগ্রির মতো জ্বর আসে। গতকাল তিনি ও তার স্ত্রীর নমুনা করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এতে তার রিপোর্ট পজেটিভ এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।
তিনি আরও বলেন, করোনার রিপোর্টের খবর শুনেই পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। জ্বর কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। তারপরও বয়সের বিষয়টিকে মাথায় রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

