স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন পদে রদবদল

এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলে পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে। তিনি ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি পেয়েছেন মর্মে গণ্য হবেন।

অধিদফতর সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি করোনাভাইরাস নিয়ন্ত্রনে টেকনোলজিস্ট নিয়োগকে কেন্দ্র করে সমালেচিত হন ডা. বেলাল হোসেন। মোটা অংকের আর্থিক লেনদেনে এই নিয়োগ প্রক্রিয়া তার মাধ্যমে বাস্তবায়িত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.