সাবরিনাসহ ৮ আসামির জামিন নামঞ্জুর

জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও সিইও আরিফ চৌধুরীসহ ৮ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর করা হয়েছে।

মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য ছিল। তবে মামলার নথি পাননি বলে পাঁচ আসামি সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ২০ আগস্ট দিন ধার্য করেন। অপরদিকে আট আসামির জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলার চার্জশিট দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। আদালত ১৩ আগস্ট সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন-আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.