শূন্যপদে ভিসি নিয়োগে সিনিয়র প্রফেসরদের তালিকা চেয়েছেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোর শূন্য পদে ভিসি নিয়োগের জন্য আগামী ৩১ আগস্টের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শতাংশ সিনিয়র প্রফেসরদের নামের তালিকা ও জীবন বৃত্তান্ত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বিশ্ববিদ্যালয়গুলোর শূন্য পদে ভিসি নিয়োগের ক্ষেত্রে ভিসি পুল গঠন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

রোববার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেয়া সংক্রান্ত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিটিংয়ে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সে সব শূন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এই সময়ের মধ্যে তালিকা পাঠাতে না পারলে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন মন্ত্রী।

তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ ও ২৫টির প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। আর ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টির প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.