বোবা পাহাড় আমি আকাশের দিকে
চেয়ে আছি বৃষ্টির আশায়,
আমার মন খারাপে আকাশের বুকে
ভাসমান মেঘমালা ভালোবাসার পরশ বুলায়।
অঝোরে শ্রাবণ ধারা কান্নায় নীরবে আমিও কেঁদে
ঝর্ণা হয়ে মিশে যাই নদী তারপর সমুদ্রে,
আমি ঝর্ণা হয়ে তোমার হৃদয় দরজায়
বারবার ছুটে গেছি চেয়েছি একটু আশ্রয়।
অবুঝের মতো তুমি চেয়ে রইলে,
রাখতে হৃদয়ের ভাঁজে ভাঁজে অভিমানীকে,
মিছে অন্ধকারে ঘুরেছি মরিচীকার পেছনে।
হাতড়ে খুঁজেছি শুধু একটু সুখ!
আর না অনেক দেরি হয়ে গেছে……!
মনে আছে তোমার কোথায় ছিলে?
হয়তো ভুলে বসে আছো সবই,
জীবনে সুখ কী পেয়েছো তুমি?
মনে হয় না কোনোকিছুই।
তোমার জীবন খাতা খুলে দেখো
সেখানে এক জনমের দুর্বিষহ যন্ত্রণা
না বলা মনের কষ্ট স্তূপাকার,
হাজারো জনমে ক্ষত-বিক্ষত
কষ্টের স্তূপাকার মুছার ক্ষমতা নেই তোমার।
বারবার দূরে থেকে বহুদূরে ঠেলে দিছো
হারিয়ে যাবো চিরতরে দূর অজানায়,
তখন তুমি আমায় ভীষণ মনে করবে
হাজার জনমে পাবে না আমায়।
আমি তখন ঐ আকাশের উজ্জ্বল নক্ষত্র……!

