লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল মারা গেছেন।

রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে।সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.