ভুয়া রিপোর্ট : রিজেন্টের মিজানুরসহ সাতজনের ২ দিনের রিমান্ড

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ সাতজনের দুই দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিকেল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), আব্দুর রশীদ খান জুয়েল (২৮), অ্যাডমিন আহসান হাবীব (৪৫) এবং মিজানুর রহমান।

গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান করত প্রতিষ্ঠানটি। এছাড়া করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সাহেদ করিমের রিজেন্ট হাসপাতাল। এসব অনিয়মের ভিত্তিতে গত ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.