নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার দোকান থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ আগস্ট) রাত আটটার পর এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। তবে স্থানীয়রা বলছেন একটি ফার্নিচার দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: ওসমান জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল এর কারখানাটি তিন তলা ভবন। সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে তিন তলা ভবনটির প্রতিটি ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে।
এদিকে শের আলী নামে কারখানার এক নিরাপত্তা কর্মী বলেন, তিনতলা বিশিষ্ট এই ভবনটির নিচতলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই আগুন ছড়িয়েছে বেশি। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করে।

