নানা বাড়ি যাওয়ার পথে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে মারা গেছে দুই ভাই-বোন। এরা হলো অমি আক্তার (১৫) ও তামিম (১১)। তাদের বাড়ি চরভদ্রাসনের উপজেলা সদরের আব্দুস শিকদারের ডাঙ্গি গ্রামের উত্তর আলমনগরে।

এদের মধ্যে অমি আক্তার চরভদ্রাসন পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্রী আর তার ভাই তামিম আল-হেরা স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তাদের বাবা মোঃ রাসেল দুবাই প্রবাসী। লামিম নামে তাদের ১০ মাস বয়সী আরেকটি ছোট ভাই রয়েছে।

নিহতের মা নাসরিন আক্তার (৩৬) জানান, বুধবার বিকেল ৫টার দিকে অমি ও তামীম দু’জনে তাফালে (গুড় জাল দেয়ার জন্য টিনের তৈরি চারকোনা বড় পাত্র) চড়ে লোহারটেক খালের মধ্য দিয়ে অদুরেই নানা বাড়ি যাচ্ছিলো। অমি সাতার জানতো না। তবে তামীম সাতার জানতো।

এছাড়া তিনি আর কিছু বলতে পারেননি তিনি।

চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে অমির লাশ পাওয়া গেলেও তামিম নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তামিমের লাশ উদ্ধার হয়। দুপুরে জানাযা শেষে তাদের দাফন করা হয়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাই-বোনই মেধাবী ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.