দেশে ফিরেছেন হানিফ

কানাডা থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একটি ফ্লাইটে শুক্রবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দেশে এসে শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনে যোগ দেন হানিফ।

কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গত ১৯ জুন বিকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন হানিফ।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবউল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। এর মধ্যে তার বড় ভাই অসুস্থ। কিন্তু করোনার জন্য অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাদের সবার সঙ্গে দেখা করতে তিনি কানাডায় যান। দেশের বাইরে যাওয়ার আগে হানিফ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বিষয়টি অবহিত করে সেখানে যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.