খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আরও চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই চার মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পাঁচ বছর আগে বিএনপি জোটের হরতালের সময় নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই মামলাগুলো দায়ের হয়।

পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, চার মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ওই মামলাগুলোর কার্যক্রম স্থগিতই থাকবে।

শুদ্ধস্বর/বিটি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.