স্বাস্থ্য সচিবের নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি হয় : স্বাস্থ্য মহাপরিচালক

রিজেন্ট হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলবের লিখিত জবাব জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নানের কাছে লিখিত এই জবাব জমা দেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক স্বাস্থ্য সচিবকে মৌখিক ভাবে জানিয়েছেন, আগের স্বাস্থ্য সচিব মো: আসাদুল ইসলামের মৌখিক নিদের্শেই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়েছে। রিজেন্টের সাথে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে সচিবালয়ে স্বাস্থ্য সচিব ব্রিফ করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.