একজন অসাধারণ হয়েও কত সাধারণ!
আরেকজন যৌনতার
অসাধারণ মোহমায়ার জাল বিছিয়েও কতনোংরা, কত বীভৎস??
একজনের চোখে দেখি
শিক্ষার আলোর দ্যুতি,
অন্যজনের চোখে দেখি
মানবতা ধ্বংসের স্বার্থনীতি।
স্বার্থপর যৌনতা হেরে যায়
প্রকৃত যৌনতার স্নিগ্ধতায়,
জয় হোক মানবতার
জয় হোক সেই মহামানবীর
যিনি বাংলাদেশকে
হৃদয়ে করেছেন অবিনশ্বর।

[ বিঃ দ্রঃ তাপস চক্রবর্তী কবিতাটি আমার নাম উল্লেখ করে লিখেছেন, ” এ কবিতাটি বুলবুল তালুকদারকে দিলুম ” – আমি আনন্দিত ও আপ্লুত । আমার মতন ক্ষুদ্রজনকে কবিতাটি দেবার জন্য তাপস চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ। শুদ্ধস্বর ডটকম পত্রিকা সর্বদাই লেখক ও পাঠকদের শতভাগ সম্মান পোষণে ব্রত থাকে । লেখকের ইচ্ছানুযায়ীই সব প্রকাশ করা হলো । ]

তাপস চক্রবর্তী

