লঞ্চডুবি: ময়ূর-২ এর চালক শিপন ও শাকিল গ্রেফতার

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা মামলার পলাতক অন্যতম দুই আসামি ময়ূর-২ লঞ্চের চালক শিপন হাওলাদার ও শাকিলকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নৌ পুলিশের পুলিশ সুপার ফরিদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটার দিকে সূত্রাপুর থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দু’জন হলেন, ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক বা সহকারী।

লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা হলে তারা আত্মগোপনে ছিলেন। তাদের দু’জনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.