বরিশালে বাসদের ফ্রি করোনা ডেডিকেটেড এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

বরিশালে বাসদের উদ্যোগে বিনামূল্যে করোনা ডেডিকেটেড এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ফিতা কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী।

এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনা একটি সংক্রমন রোগ হওয়ায় এই ধরনের রোগী বহনে এখন সহজে এ্যাম্বুলেন্স পাওয়া যায় না। যার ফলে অনেক রোগী শুধুমাত্র সময় মতো এ্যাম্বুলেন্স না পাওয়ায় প্রয়োজনের সময় হাসপাতালে যেতে পারছে না। এই অবস্থায় বাসদের উদ্যোগে করোনা ডেডিকেটেড এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে যে কোন রোগীকে বিনামূল্যে হাসপাতালে নেয়া যাবে বলে ঘোষনা দেন ডা. মনিষা চক্রবর্তী।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.