প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে মোদির ঈদ শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জলাই) এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী ওই শুভেচ্ছা জানান।

শুক্রবার পাঠানো এই শুভেচ্ছা বার্তায় আরো বলা হয়, আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদুল আযহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি আমাদের দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।

শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, উভয় দেশ যখন কোভিড-১৯ মোকাবিলা করছে তখন আপনার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী। স্বাস্থ্য খাতের সামর্থ্য বৃদ্ধিসহ আপনাদের উদ্যোগে যেকোনও সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, এই শুভ উপলক্ষে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।

শুভেচ্ছা বার্তায় এই আশ্বাস সর্বোচ্চ বিবেচনার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.