প্রধানমন্ত্রীর জনবান্ধব পদক্ষেপের প্রশংসা নরওয়ের রাষ্ট্রদূতের

করোনাভাইরাস সংক্রমণজনিত সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপের গ্রহণ করেছেন, তার প্রশংসা করেছেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেকেন।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির বাসভবনে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেকেন এ প্রশংসা করেন।

এর আগে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নরওয়ের তুলনায় ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্বেও সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসময় বাংলাদেশে করোনা মহামারি মোকাবেলায় নরওয়ের সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সিডসেল বেকেন।
বাংলাদেশকে নরওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় স্পিকার বিগত চার বছর রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য সিডসেল বেকেন-এর প্রশংসা করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.