আজ ২৫ জুলাই শনিবার বিকেল ৩টায় নাগরিক ঐক্যের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না। সভার শুরুতে চাঁদপুর হাইমচর উপজেলা নাগরিক ঐক্য আহ্বায়ক জনাব আব্দুর জব্বার বেপারী, রংপুরের রিয়াজ উদ্দিন রিয়াজ এবং ঢাকার মোহাম্মদপুর থানা নাগরিক ঐক্যের আহ্বায়ক আফজালুল হক এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়; সারাদেশে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের এবং তাদের স্বজনদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সূচনা বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এই করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের অধিকার আদায়ে সরকারের দুর্নীতির প্রতিবাদে অন্যান্য দলের অনেকের নীরবতা ও নাগরিক ঐক্যের রাজপথের কার্যক্রমের উল্লেখ করেন। রংপুর জেলা আহ্বায়ক মোফাখখারুল ইসলাম নবাব নাগরিক ঐক্যের যে কোনো আন্দোলনে রংপুরের নবগঠিত আহ্বায়ক কমিটির আন্তরিক অংশগ্রহণের কথা জানান। নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ইকবাল কবির মানুষের চিকিৎসা, খাবার, ত্রাণের দাবিতে আন্দোলনে মানুষের আন্দোলনে নেমে আসতে বাধ্য হওয়ার কথা বলেন। বাগেরহাট থেকে অনলাইনে যুক্ত হয়ে জনাব দিদারুল আলম বাবুল দেশের এই করূণ অবস্থায় প্রবাসীদের পাশে থাকা, সরকারের খামখেয়ালিপনার কথা উল্লেখ করেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনিসুর রহমান খসরু নাগরিক ঐক্যের সাম্প্রতিক সময়ের আন্দোলনে সহায়তা করা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সামনে বৃহত্তর আন্দোলন গড়ার প্রস্তুতির কথা বলেন।

এস এম এ কবীর হাসান তার বক্তব্যে জনগণের পাশে দাঁড়াতে, তাদের সচেতন করতে, সাহস যোগাতে বিভাগীয় শহরগুলোতে আন্দোলনের, রাজপথে দাঁড়ানোর বিকল্প নেই উল্লেখ করেন। ময়মনসিংহ জেলা আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম ময়মনসিংহবাসীকে নিয়ে ইদের পরে মাঠে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার কথা জানান। দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারসহ কেন্দ্রীয় কমিটি সদস্য মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব, আনিসুর রহমান খসরু, ইকবাল কবির, বেগ শাহীন, ডাক্তার জাহেদ উর রহমান, শাহনাজ রানু, ইঞ্জিনিয়ার এ জে এইচ সরওয়ার, এস এম এ কবীর হাসান, সাকিব আনোয়ার এবং প্রাক্তন কূটনীতিক সাকিব আলী কার্যালয়ে উপস্থিত হয়ে সভায় অংশগ্রহণ করেন। ঢাকা ও দেশের বাইরে থেকে অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেছেন জনাব মঞ্জুর কাদির, জার্মানি থেকে হাবিব বাবুল, লন্ডন থেকে , সৈয়দ মাবুদ, বাগেরহাট থেকে দিদারুল আলম বাবুল, ঢাকা থেকে মাহবুব মুকুল, , ময়মনসিংহ থেকে এডভোকেট নজরুল ইসলাম। প্রায় তিন ঘণ্টাব্যাপি চলা এই সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আগামীদিনের কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে নাগরিক ঐক্যের জনগণের পক্ষে অবস্থান নিয়ে সময়োপযোগী রাজনৈতিক পরিবর্তনের ধারক হবে বলে ঘোষণা করেন, সভা সোমবার পর্যন্ত মুলতবী ঘোষণা করা হয় । সূত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

