মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন দীর্ঘদিন জার্মানিতে ছিলেন , বর্তমানে স্থায়ীভাবে বাংলাদেশে থাকেন । তিনি ঢাকার ধানমণ্ডিতে গড়ে তুলেছেন স্বজন নামে একটি সংগঠন , সেই সংগঠনের মাধ্যমে সমাজসেবা করে যাচ্ছেন । শুদ্ধস্বর ডটকমের সাথে এক সাক্ষাতকারে তিনি জানান মার্চ মাসে জার্মানিতে এসেছিলেন বিশেষ কাজে কিন্তু করোনা ভাইরাসের কারনে ফ্লাইট বন্ধ জন্য তিনি আর ফিরে যেতে পারেন নি বাংলাদেশে । রতন জানান ঢাকায় স্বজন নামে একটি সামাজিক সংগঠনের এর সভাপতি তিনি, এই সংগঠনের সাথে যুক্ত আছে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ , মন্ত্রী, সংসদ সদস্য সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ । তিনি বলেন তার এবারকার জার্মানিতে অবস্থানকালীন সময়ে তিনি নতুন করে কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, তা হচ্ছে কিভাবে জার্মানির শহর গুলো মেয়র বা নগর প্রশাসন কতৃক পরিচালিত হয় । মাহবুবুর রতন জানান করোনা ক্রাইসেসে নগর প্রশাসন এবং মেয়রের ভুমিকা কি হওয়া উচিৎ তা নিয়ে ঢাকার মেয়র ফজলে নুর তাপসের সাথে তিনি কথা বলবেন , এবং অভিজ্ঞতা শেয়ার করবেন ।

মাহাবুবুর রতন আরও বলেন ঢাকা নগরের অনেক সমস্যা আছে কিন্তু সঠিক সমাধান জানা থাকলে সেই সমস্যার সমাধানও সম্ভব , তিনি বলেন আমি এইবারের জার্মানিতে অবস্থানকালে প্রতিটি দিনই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি , কারন এই সময়টা ছিল একটি বিশেষ সময় যা অতীতে কখনও ছিল না । আমি অবশই আমার অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে চাই ঢাকা নগরবাসীর জন্য । এবার আমি ফিরে গিয়ে ঢাকার মেয়র এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় করে আমার অভিজ্ঞতাকে জনগনের কাজে লাগাবো , আশা করছি এতে করে নগরবাসী উপকৃত হবে । তিনি জানান ২৪ শে জুলাই তিনি দেশে ফেরার ইচ্ছা রয়েছে তবে সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর ।
শুদ্ধস্বর/এইচ বি

