দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৭২ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরও ২৭৭২ জন।  ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫।

আজ দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.