এন্ড্রু কিশোরের মৃত্যুতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এক শোক বার্তায় বলেন
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রে অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আটবারের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত বরেন্য কণ্ঠশিল্পীকে হারালো যা এদেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। এন্ড্রু কিশোর তার কালজয়ী গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন তাঁর কোটি ভক্তের হৃদয়ে।
শুদ্ধস্বর/আইপি

