এবার জব্দ হলো শাহেদের পাসপোর্ট

রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের পাসপোর্ট জব্দ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়ে র‍্যাবের তদন্তকারী দল ও উত্তরা থানা পুলিশ তল্লাশি চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারয়ার আলম জানান, মামলার তদন্তের স্বার্থে হাসপাতাল ও প্রধান কার্যালয় থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের কম্পিউটারের হার্ডডিস্ক থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে ফেলে রিজেন্ট কর্তৃপক্ষ। তারা হার্ডডিস্ক নষ্ট করে ফেলেছে। মূলত সেগুলো উদ্ধারের চেষ্টাই চালানো হয়েছিল। এসময় রিজেন্ট হাসপাতালের এমডি’র কক্ষ থেকে একটি কম্পিউটার, শাহেদের পাসপোর্ট ও প্রধান কার্যালয় থেকে বেশ কয়েকটি কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়

তিনি জানান, তল্লাশির সময় তাদের আরো ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর আগে শাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয়া হয়। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, শাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.