উপগ্রহ চিত্রে প্রমাণ, পিছু হটেছে চীন

লাদাখের গালওয়ান থেকে চীনা সেনা পিছু হটছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গালওয়ানে যেখানে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয় তার কাছাকাছি অবস্থানে থাকা চীনা সেনারা সোমবার (৬ জুলাই) তাদের তাঁবু গুটিয়ে নিতে শুরু করেছে। এবার সেই তথ্যের স্বপক্ষে প্রমাণও পেল ভারত। সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে গলওয়ান ভ্যালি থেকে সত্যিই পিছু হঠেছে চীনা সেনা।

৬ জুলাই তোলা ওই ছবিগুলোতে পরিষ্কার, যে গলওয়ান ভ্যালির সংঘর্ষস্থলে আর চীনা সেনার উপস্থিতি নেই। সেনা ছাউনি, সাঁজোয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ছবির মাধ্যমে দেখা গেছে পিপি ১৪ এলাকায় নতুন করে রাস্তা নির্মাণ করেছে চীনা সেনা। এই রাস্তাগুলো গালওয়ান নদীর পানিস্তর বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন ছবিতে দেখা গেছে, যে রাস্তা চীনা সেনারা তৈরি করেছে তা খালি পড়ে রয়েছে। নতুন করে কোনও নির্মাণ কাজও চোখে পড়েনি। ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষস্থল থেকে প্রায় দেড়-দুই কিমি দূরে চীনা সেনা ছাউনি তৈরি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.