২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩ হাজার ১৭১ জন,মারা গেছেন ৪৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। একদিনেই মারা গেছেন ৪৫ জন । এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯৭৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.