হাজার ছাড়ালো মৃত্যু,নতুন অক্রান্ত আরও ৩ হাজার ১৯০ জন

দেশে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ১৯০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। এদিকে একই সময়ে রেকর্ড শনাক্তের দিনে এক হাজার ছাড়িয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৬৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৯০ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন।

এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৯০০ জন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.