করোনাভাইরাস: মৃত্যু কমেছে ইতালি, স্পেন ও ফ্রান্সে

সিলেটে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

সিলেটে করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল হক। তিনি ছাতকের জাউয়া বাজারের কৈতক হাসপাতালের সামনে ফার্মেসীর ব্যবসা করতেন।

শামসুদ্দিন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জন্মজয় দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন- সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক মারা যান। দু’দিন আগে তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগী মারা গেলেন। সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৪০ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.