মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এতথ্য জানান।

জয় জানান, হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে আছেন নাসিম। নাসিমের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।
এর আগে শুক্রবার ভোরে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে সাবেক এ স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা। সুত্র। মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.