মায়ের কোল থেকে স্যালুট

ঘরের ছেলেকে চোখের জলে বিদায় জানাল তেলঙ্গানার সূর্যপেট। লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষের নিহত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বি সন্তোষ বাবুর শেষকৃত্যে মানুষের ঢল। পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক জমিতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিহত সেনা অফিসারের। কয়েকশো মানুষের সঙ্গে মায়ের কোলে থাকা সন্তোষের চার বছরের ছেলে অনিরুদ্ধও স্যালুট করে বিদায় জানাল বাবাকে।

গত কাল রাতে দিল্লি থেকে বিশেষ বিমানে তেলঙ্গানায় বায়ুসেনার হামিকপেট ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় সন্তোষের দেহ। আজ ভোরে সূর্যপেট শহরে নিজের বাড়িতে পৌঁছয় সন্তোষের কফিনবন্দি দেহ। শবদেহবাহী গাড়ি শহরে ঢোকার সময়ে বারান্দা থেকে পুষ্পবৃষ্টি করে সম্মান জানান অনেকে। সন্তোষের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যপেট শহরের দোকানপাট আজ বন্ধ রাখা হয়। ভোর থেকেই সন্তোষের বাড়ির সামনে জড়ো হন এলাকাবাসী। বাবাকে শেষ বার দেখার জন্য নিহত অফিসারের ছেলেমেয়েকে যখন কফিনের সামনে নিয়ে আসা হয়, তখন চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই।

সুত্র। আনন্দবাজার পত্রিকা ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.