জার্মান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জটিল অবস্থায় আছে

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল। একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জার্মান থেকে মার্কিন সেনাদের পরিকল্পিতভাবে প্রত্যাহারে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

শুক্রবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, জার্মানি থেকে সাড়ে ৯ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিল্ড অ্যাম সনট্যাগ পত্রিকাকে হেইকো মাস বলেন, যদি মার্কিন সেনাদের একটি অংশকে প্রত্যাহার বাস্তবায়ন করা হয়, তবে সেটিকে আমরা নোট হিসেবে রেখে দেব।

‘গত কয়েক দশক ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আমরা মূল্যায়ন করি। এতে দুই দেশের স্বার্থ রয়েছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্কের কথা স্বীকার করে তিনি জানান, আন্তঃআটলান্টিক জোটের আমরা ঘনিষ্ঠ অংশীদার। কিন্তু বর্তমানে তা জটিল অবস্থায় রয়েছে।

শনিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ক্ষমতাসীন ব্লকে এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.