জর্জ ফ্লয়েডের প্রতি ভিন্ন রকম সম্মান প্রদর্শন

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে নিহত আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন যুবক জর্জ ফ্লয়েডের প্রতি ব্যতিক্রম সম্মান দেখিয়েছেন যুক্তরাষ্ট্রে এ প্রজন্মের বিখ্যাত র‌্যাপার সঙ্গীতশিল্পী জ্যাজ। তিনি প্রয়াত ফ্লয়েডের সম্মানে যুক্তরাষ্ট্রের নামীদামী অনেক পত্রিকায় পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন দিয়েছেন। তার এজেন্সি রোক নেশন থেকে ওই বিজ্ঞাপন শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। বিজ্ঞাপনে ১৯৬৫ সালে মার্টিন লুথার কিং জুনিয়ারের বক্তব্যের একটি অংশ তুলে দেয়া হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, জ্যাজের ওই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন, লস অ্যানজেলেস টাইমস ও দ্য ডেনভার পোস্টের মতো পত্রিকায়। বিজ্ঞাপনে স্বাক্ষর রয়েছে জ্যাজের এবং যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছেন পুলিশি নির্যাতনে তাদের।
শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.