করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা গেছেন। মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. জলিলুর রহমান তিন দিন ধরে ইমপালস হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর আগে রোববার দুপুরে করোনা আক্রান্ত হয়ে মারা যান স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা. মির্জা নাজিম উদ্দিন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৮ জন চিকিৎসক।

