আসামে ভয়ঙ্কর ভূমিধস, মাটিচাপায় মৃত অন্তত ২০ জন

ভারতীয় রাজ্য আসামে ভয়ঙ্কর ভূমিধস, মাটি চাপা পড়ে মারা গেছে কমপক্ষে ২০ জন। সেরাজ্যের দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, যারা ইতিমধ্যেই মারা গেছেন তারা মূলত দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের তিন জেলার বাসিন্দা। গত কয়েক দিন ধরেও ওই এলাকা জুড়ে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। প্রচণ্ড বৃষ্টির ফলেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

নিহত ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা ৭ জন, আরো ৭ জন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ওই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
সূত্র : এনডিটিভি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.